রামিসা আক্তার হত্যাকাণ্ড: বিচারের দাবিতে একাট্টা বাংলাদেশ ক্রিকেট অঙ্গন
ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। এই জঘন্য অপরাধের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
